ঢাকা, সোমবার ১৯, অক্টোবর ২০২৬ ১৪:৪৩:৫৬ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে ঐক্যবদ্ধের আহ্বান প্রধানমন্ত্রীর ফ্রান্সে দাঙ্গা ও লুটপাট: গ্রেপ্তার ২৪০০ মাঝ আকাশে বোমাতঙ্ক, জরুরি অবতরণ বিমানের বাংলাদেশের নারী আন্দোলনের শ্রেষ্ঠ অগ্রদূত আয়েশা খানম আজ মহাঅষ্টমী ও কুমারী পূজা অমর একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি ৯৯ বছর বয়সে গিনেস বুকে নাম লেখালেন বৃদ্ধা

রিকশায় চড়লেন আইরিশ মেয়েরা 

খেলাধুলা ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৬:৫৪ পিএম, ২৯ নভেম্বর ২০২৪ শুক্রবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

রিকশায় উঠলেন ভিনদেশি নারী ক্রিকেটাররা। ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশে এসেছে আয়ারল্যান্ড নারী ক্রিকেট দল।  

প্রথম ও দ্বিতীয় ওয়ানডের মধ্যে বিরতি দুইদিনের। এর মধ্যে শুক্রবার অনুশীলনের আগে তারা চড়েন রিকশায়। ইউনেস্কোর স্বীকৃতি পাওয়া এই বাহন নিজেও চালান কেউ কেউ।

শুক্রবার দুপুরে ক্রিকেটারদের জন্য এই আয়োজন করা হয়। দুপুর দুইটার দিকে স্টেডিয়ামের দুই থেকে চার নম্বর গেট পর্যন্ত রিকশায় ঘুরানো হয় তাদের। গ্যাবি লুইস-অ্যামি হান্টারদের অনেকেই সেলফি তুলে মুহূর্তটি ফ্রেমবন্দি করে রাখেন।

এর আগেও বিসিবির এমন আয়োজন ছিল। ২০১১ বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান হয়েছিল বাংলাদেশ। তখন রিকশায় চড়ানো হয়েছিল অংশগ্রহণকারী সব দেশের অধিনায়ককে। এবার ফের দেখা গেল ভিন্ন আয়োজন।